প্রতীক্ষা ও দীর্ঘশ্বাস
নিপু রহমান
=====================
আকাশনীলা, নীল রঙ্গে আঁকা তোমার আকাশ
আমার মাটির উপর ধূসর কিছু ঘাস।
তোমায় আমি কেমন করে ছুঁই
আমি ডানাহীন এক পাখি,
হারিয়েছি ডানা তাই
আমি ঘাস পথে হাটি।
ডানা নেই, উড়তে পারিনা আমি তাই
তবু তোমার কিছুটা পরশ পেতে চাই
আমি অক্ষম পাখি
তবু ইচ্ছে জাগে তোমার কাছাকাছি থাকি।
আমি তাই আশায় থাকি
যদি কিছু মেঘ দেখা যায়
তার কিছু জল হয়ে এসে পড়ে গায়
কিছুটা তোমার গায়ের পরশ দিয়ে যায়।
আমি তোমার স্পর্শের প্রতীক্ষায় থাকি
ঊর্ধ্বমুখী আমি এক চাতক পাখি ।
জলের ছোঁয়াতে প্রান জুড়াব যে আমি
যদিও এ তোমার চোখের জল, অশ্রুধারা জানি
তোমার চোখের জলের স্রোতে ভিজে ভিজে
তোমার দুঃখে কেমন করে সুখী হব নিজে ।
নাই হলো তোমার স্পর্শ কিছু পাওয়া
তবু তোমার আকাশ থাকুক নীল রঙ্গে ছাওয়া ।
আমি শুধু দেখি মাথার উপর নীল আর নীল
কিছু করার নেই আমার, আমি ডানাহীন চিল।
নিপু রহমান
=====================
আকাশনীলা, নীল রঙ্গে আঁকা তোমার আকাশ
আমার মাটির উপর ধূসর কিছু ঘাস।
তোমায় আমি কেমন করে ছুঁই
আমি ডানাহীন এক পাখি,
হারিয়েছি ডানা তাই
আমি ঘাস পথে হাটি।
ডানা নেই, উড়তে পারিনা আমি তাই
তবু তোমার কিছুটা পরশ পেতে চাই
আমি অক্ষম পাখি
তবু ইচ্ছে জাগে তোমার কাছাকাছি থাকি।
আমি তাই আশায় থাকি
যদি কিছু মেঘ দেখা যায়
তার কিছু জল হয়ে এসে পড়ে গায়
কিছুটা তোমার গায়ের পরশ দিয়ে যায়।
আমি তোমার স্পর্শের প্রতীক্ষায় থাকি
ঊর্ধ্বমুখী আমি এক চাতক পাখি ।
জলের ছোঁয়াতে প্রান জুড়াব যে আমি
যদিও এ তোমার চোখের জল, অশ্রুধারা জানি
তোমার চোখের জলের স্রোতে ভিজে ভিজে
তোমার দুঃখে কেমন করে সুখী হব নিজে ।
নাই হলো তোমার স্পর্শ কিছু পাওয়া
তবু তোমার আকাশ থাকুক নীল রঙ্গে ছাওয়া ।
আমি শুধু দেখি মাথার উপর নীল আর নীল
কিছু করার নেই আমার, আমি ডানাহীন চিল।
কবিতাটা আরেকজনের। কবিতা চুরি করা ঠিক হয়নি https://golpokobita.com/golpokobita/article/8590/10341
ReplyDelete