Social Icons

Wednesday, 25 November 2015

চারুলতা

চারুলতা ঠিক যতটা সৌন্দর্য্য চাই তোমার
ততটা আমার নেই
আমার উসকো-খুসকো কেশ
বাউন্ডুলে বেশ এলোমেলো শ্লেষ!
চারুলতা ঠিক যতটা মুগ্ধতা চাই তোমার
ততটা আমাতে নেই
প্রথম পলকে প্রেমে পড়বে
সে আমি নই
না না সে আমি নই!
চারুলতা ঠিক যতটা বিশ্বাস চাও তুমি
ততটা আমার নেই
হাতে হাত রেখে দু'জনাতে
কিছুটা হাঁটতে চাই!
চারুলতা ঠিক যতটা গোছানো চাও আমায়
ততটা আমি নই
অফিসের কালো কোর্ট'টা পরতে
তোমার সাহায্য চাই!
চারুলতা ঠিক যতটা বাঁচাল ভাবছো আমায়
ততটা আমি নই
নীরব চোখের ভাষায় খুঁজো
তোমায় কতটা চাই!
চারুলতা ঠিক যতটা প্রেম চাই তোমার
ততটা আমার নেই
জোনাক পোঁকার চমকানো আলোতে
জোসনা রাতের ভেলায় ভেসে
উদাসী মনে তোমার খেয়ালে-
শতকের সেরা প্রেমের কবিতাটি লিখতে চাই
হ্যা লিখতে চাই,,,!!!--মাহমুদ হাসান

No comments:

Post a Comment

 
Blogger Templates