Social Icons

Featured Posts

Thursday, 24 December 2015

A Lifetime

Once in a lifetime, you’ll find someone
who loves you for who you are,
no matter what your faults may be…
Once in a lifetime, you’ll find someone
who will tell you the truth about everything,
even if they’re afraid you won’t

Tuesday, 22 December 2015

একালের বনলতা সেন

একালের বনলতা সেন !!!
মাহমুদ হাসান 
http://writteneducationbd.blogspot.com/
 








বনলতা সেন রাগ করেছে
তাইতো কবি আজ দু'কলম লিখতে বসেছে
হ্যা সেই বনলতা সেনের কথা বলছি
যে পাখির নীড়ের মতো মুখ তুলে চেয়েছিল
বছর শয়েক আগে
হ্যা সেই বনলতা সেন যার রাগটা ছিল একটা শিল্প;
যে রাগলে অসম্ভব সুন্দর একটা আভা ফুটে উঠতো
সুগোল মুখশ্রীখানাতে!
আমি সেই বনলতা সেনের কথাই বলছি-
যার কপালের দুষ্টু কালো টিপটা ডাক দিয়ে বলতো আয় কাছে আয় মান ভাঙ্গিয়ে যা!
বনলতা আমি গোলাপের পাঁপড়ি ছুঁই নি কখনো;
ছোঁব কেন বলো এমন ঠোঁট যার
গোলাপের পাঁপড়ি যার কাছে মেনে যায় হার-
আমি তো তারই প্রণয় প্রত্যাশী কাঙাল!
বনলতা তোমার এলোমেলো কেশ মাতাল করা বেশ
দিশেহারা আমি,
তাইতো প্রেম পাড়ার কবি
আজ তোমার মান ভাঙ্গাতে এসেছি
তবুও তুমি মুখ তুলে চাইবেনা বনলতা সেন ?

ভালবাসি খুব ভালবাসি

তোমাকে ভালবাসি খুব,
 কিন্তু বুঝিয়ে বলতে পারিনা।
 তোমায় ছাড়া এক মূহুর্ত,
আমি কোথাও থাকতে পারিনা।
 তোমায় ছাড়া আমার খুব ছটপট করে,
একটা মূহুর্ত তুমি বিহীন, আমার কিছুই ভাললাগেনা।
তুমি কথা বলতে না পারলে!
তাতে আমার কোন সমেস্যা হবে না!
তুমি বল যাকে ভালোবাসি তাকে ছাড়া কিভাবে বাঁচি!
বড্ড বেশি ভালোবাসি তোমায়!
সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি,
মনের দরজা খুলে দেখ
তোমার অপেক্ষায় দাড়িয়ে আছি আমি।
 দু'হাত বাড়ালাম আমি তোমার তরে,
তুমি কি নিবে আমায় ভালবেসে আপন করে ?

প্রতীক্ষা ও দীর্ঘশ্বাস(কবিতা)

প্রতীক্ষা ও দীর্ঘশ্বাস
নিপু রহমান
=====================
http://writteneducationbd.blogspot.com/ 
আকাশনীলা, নীল রঙ্গে আঁকা তোমার আকাশ
আমার মাটির উপর ধূসর কিছু ঘাস।

তোমায় আমি কেমন করে ছুঁই
আমি ডানাহীন এক পাখি, 
হারিয়েছি ডানা তাই 
আমি ঘাস পথে হাটি।
ডানা নেই, উড়তে পারিনা আমি তাই
তবু তোমার কিছুটা পরশ পেতে চাই 
আমি অক্ষম পাখি 
তবু ইচ্ছে জাগে তোমার কাছাকাছি থাকি

আমি তাই আশায় থাকি
যদি কিছু মেঘ দেখা যায়
তার কিছু জল হয়ে এসে পড়ে গায় 
কিছুটা তোমার গায়ের পরশ দিয়ে যায়

আমি তোমার স্পর্শের প্রতীক্ষায় থাকি 
ঊর্ধ্বমুখী আমি এক চাতক পাখি

জলের ছোঁয়াতে প্রান জুড়াব যে আমি
 যদিও এ তোমার চোখের জল, অশ্রুধারা জানি 
তোমার চোখের জলের স্রোতে ভিজে ভিজে 
তোমার দুঃখে কেমন করে সুখী হব নিজে

নাই হলো তোমার স্পর্শ কিছু পাওয়া 
তবু তোমার আকাশ থাকুক নীল রঙ্গে ছাওয়া

আমি শুধু দেখি মাথার উপর নীল আর নীল 
কিছু করার নেই আমার, আমি ডানাহীন চিল

  

Wednesday, 25 November 2015

চারুলতা

চারুলতা ঠিক যতটা সৌন্দর্য্য চাই তোমার
ততটা আমার নেই
আমার উসকো-খুসকো কেশ
বাউন্ডুলে বেশ এলোমেলো শ্লেষ!
চারুলতা ঠিক যতটা মুগ্ধতা চাই তোমার
ততটা আমাতে নেই
প্রথম পলকে প্রেমে পড়বে
সে আমি নই
না না সে আমি নই!
চারুলতা ঠিক যতটা বিশ্বাস চাও তুমি
ততটা আমার নেই
হাতে হাত রেখে দু'জনাতে
কিছুটা হাঁটতে চাই!
চারুলতা ঠিক যতটা গোছানো চাও আমায়
ততটা আমি নই
অফিসের কালো কোর্ট'টা পরতে
তোমার সাহায্য চাই!
চারুলতা ঠিক যতটা বাঁচাল ভাবছো আমায়
ততটা আমি নই
নীরব চোখের ভাষায় খুঁজো
তোমায় কতটা চাই!
চারুলতা ঠিক যতটা প্রেম চাই তোমার
ততটা আমার নেই
জোনাক পোঁকার চমকানো আলোতে
জোসনা রাতের ভেলায় ভেসে
উদাসী মনে তোমার খেয়ালে-
শতকের সেরা প্রেমের কবিতাটি লিখতে চাই
হ্যা লিখতে চাই,,,!!!--মাহমুদ হাসান
 
Blogger Templates