Social Icons

Wednesday, 25 November 2015

চারুলতা

চারুলতা ঠিক যতটা সৌন্দর্য্য চাই তোমার
ততটা আমার নেই
আমার উসকো-খুসকো কেশ
বাউন্ডুলে বেশ এলোমেলো শ্লেষ!
চারুলতা ঠিক যতটা মুগ্ধতা চাই তোমার
ততটা আমাতে নেই
প্রথম পলকে প্রেমে পড়বে
সে আমি নই
না না সে আমি নই!
চারুলতা ঠিক যতটা বিশ্বাস চাও তুমি
ততটা আমার নেই
হাতে হাত রেখে দু'জনাতে
কিছুটা হাঁটতে চাই!
চারুলতা ঠিক যতটা গোছানো চাও আমায়
ততটা আমি নই
অফিসের কালো কোর্ট'টা পরতে
তোমার সাহায্য চাই!
চারুলতা ঠিক যতটা বাঁচাল ভাবছো আমায়
ততটা আমি নই
নীরব চোখের ভাষায় খুঁজো
তোমায় কতটা চাই!
চারুলতা ঠিক যতটা প্রেম চাই তোমার
ততটা আমার নেই
জোনাক পোঁকার চমকানো আলোতে
জোসনা রাতের ভেলায় ভেসে
উদাসী মনে তোমার খেয়ালে-
শতকের সেরা প্রেমের কবিতাটি লিখতে চাই
হ্যা লিখতে চাই,,,!!!--মাহমুদ হাসান

Monday, 23 November 2015

SEO Tutorial Bangla : Part 3



এসইও লিংক স্ট্রাকচার (SEO Link Structure Tutorial):

à লিংক স্ট্রাকচার কি

অন পেজ অপটিমাইজেশনে ইউআরএল (URL) বা লিংক স্ট্রাকচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভালো ইউআরএল না হলে রেংকিং পাওয়া অনেক কঠিন। তাই লিংক স্ট্রাকচার সবসময় এসইও বান্ধব হতে হবে। ওয়েবসাইট এর লিংক হতে পারে yourdomin.com/nedf48718?p=5000 বা yourdomain.com/how-to-get-a-free-seo-tips.html আচ্ছা বলুনতো কোনটি আপনার কাছে সবচেয়ে সহজবোধ্য মনে হচ্ছে? ঠিক তাই ২য় টিই আপনার কাছে সহজবোধ্য মনে হওয়ার কথা। করণ আপনি লিংক দেখলেই আপনি বুঝতে পারবেন যে পেজের মধ্যে কি আছে। তাই আপনার মত সার্চ ইন্জিনদের কাছে ২য় লিংকটিই সহজবোধ্য মনে হবে। তাই আপনি যখন কোন পেজ বা ফাইলের নামকরণ করবেন তখন অবশ্যই সেটা অর্থপূর্ণ বা কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার করবেন। নিম্নের ছবিতে উধাহরন সহ দেখান হলঃ সবার পেজে লিংকে কিন্তু কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার করেছে।

  •  যেভাবে করবেনঃ
১। HTML / নিজের করা CMS সাইট হলেঃ যদি HTML / নিজের করা CMS সাইট  তবে মুল সাইটের অ্যাড্রেসের পর যুক্ত করে দিন আপনার পোস্ট কিংবা পেজের নামটি লিংক হিসাবে। যেমন আপনার পোস্ট কিংবা পেজটি যদি হয় 'বাংলাদেশের শেয়ার মার্কেট" নামক একটি লেখা তাহলে এর লিংক হতে পারে। yourdomain.com/bangladeshsharemarket.html অথবা .php. অর্থাৎ ওয়েব-সাইটের নাম এবং ফাইল ফরমেট (.html, .php) বাদে যে অংশটুকু রয়েছে তার নাম হবে আপনার পোস্ট কিংবা পেজটির নামে।
২। WordPress এর ক্ষেত্রেঃ WordPress সাইটের লিংক স্ট্রাকচার পরিবর্তন করা খুবি সহজ। WordPress করা আপনার সাইটের ড্যাশবোর্ড (wp-admin) থেকে Settings গিয়ে Permalink ক্লিক করে "Post name: mlmnews24.com/bangla/sample-post/" সিলেক্ট করে দিন এবং পরিবর্তন সেভ করে বের হয়ে যান। বেছ হয়ে গেল আপনার সাইটের এস... বান্ধব ইউআরএল (URL) বা লিংক স্ট্রাকচার। অথবা  Permalinks থেকে লিংক স্ট্রাকচার Custom গিয়ে %category%/%postname%/ বসিয়ে দিতে পারেন।
  • কিছু টিপস
১। সাইটের লিংকের নামে আপনার টার্গেটকৃত কী-ওয়ার্ডটি রাখুন।
২। পেজের লিংকে নাম দেয়ার সময় হাইফেন ( – ) ব্যবহার করুন।
৩। _, !, (), @,$ এই ধরনের অক্ষর ব্যবহার করবেন না।কারন সার্চ ইন্জিন এই ধরনের অক্ষর ইনডেক্স করে না।
৪। ফাইল বা পেজের নাম দেয়ার সময় a,in,of,to, এমন অক্ষর গুলো ব্যবহার করবেন না।কারণ এগুলোকে সার্চ ইন্জিন “Skipping Word” বলে
৫। ওয়েব পেজের এক্সটেইনশন .html ,.htm .php রাখা ভালো।
 
Blogger Templates