এসইও টাইটেল ট্যাগ(SEO Title Tag
Tutorial Bangla) :
টাইটেল ট্যাগ SEO এর কাজে অপরিহার্য ।এটা খুবই গুরত্বপূর্ন একটা ওয়েব পেজের
জন্য। ইউজার এবং Search Engine উভয়কে এটা বলে দেয় যে পেজের মধ্যে কি
আছে অর্থ্যাৎ একটা টাইটেল একটা পেজের সরাংশ থাকে। আপনার পেজের টাইটেল হতে হবে এমন যাতে এটা আপনার
সাইটের আর অন্য কোন পেজের
টাইটেলের সাথে মিলে না যায় ।অর্থ্যাৎ Title Tag হতে হবে unique এবং নির্ভূল। সার্চ রেজাল্ট যখন আমরা ব্রাউজারে দেখি তখন পেজ টাইটেল সবার আগে প্রথম লাইনে থাকে। যেমন ইউজার যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সেই কিওয়ার্ডটি যদি সার্চ রেজাল্টে বোল্ড করে দেখায় তাও আবার পুরো পেজ টাইটেলটি তাহলে আপনার সাইটের ট্রাফিক বহুগুন বেড়ে যাবে। পেজ টাইটেল সবসময় এমন দিবেন যেটার সাথে পেজের কনটেন্টের খুব মিল আছে। খুব বড় টাইটেল দেয়া উচিৎ নয় এতে অনেক অপ্রয়োজনীয় শব্দ টাইটেলে চলে আসে আর খুব বড় টাইটেল হলে গুগল এর সম্পূর্ন নয় বরং কিছু অংশ দেখায়। সবচেয়ে ভাল আপনার পেজ টাইটেল হবে ছোট প্রাসঙ্গিক এবং তথ্যবহুল।
এসইও মেটা ট্যাগ (SEO Meta Tag Tutorial Bangla):
মেটা ট্যাগ মুলত
Search Engine কে ধারণা প্রদান করে । মেটা
(<meta>) ট্যাগ এর “description” এ পেজে কি আছে তা সম্পর্কে সংক্ষেপে লিখুন। এটা Google এবং অন্নান্য সকল Search
Engine একটা ধারনা দেয় যে এই পেজে কি content
আছে। এই বর্ননা ২/৩ লাইনের দিতে পারেন। মেটা বর্ননাকে গুগল আপনার ওই পেজটার কনটেন্টের সরাংশ হিসেবে ধরতে
পারে। ধরতে পারে
এজন্য বলা হয়েছে কারন ইউজার যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সেটার সাথে যদি সরাসরি পেজ কনটেন্টের কোন অংশের
সাথে বেশি মিলে যায় তাহলে সেই অংশ গুগল সার্চ রেজাল্টে দেখাতে পারে।

No comments:
Post a Comment